৩৯ বছর বয়সেও লিওনেল মেসি ফুটবলে তার গতি ও কার্যকারিতা ধরে রেখেছেন। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বিশ্বাস করেন, মেসি যত দিন মাঠে নামবেন, তত দিনই তিনি বিশ্বের সেরা ফুটবলারদের একজন হয়ে থাকবেন।
বাংলাদেশ সময় রোববার (১১ জুলাই) সকাল ৭টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি তার অধিনায়কের প্রশংসা করেন।
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার অগ্রযাত্রায় মেসির অবদান গুরুত্বপূর্ণ। বিশেষ করে শেষ ষোলোয় মিসরের বিপক্ষে নাটকীয় জয়টি তার নেতৃত্বের উদাহরণ। ওই ম্যাচে মেসি একটি গোল করেন এবং আরেকটি গোলে সহায়তা করেন।
মেসির শারীরিক অবস্থার প্রশ্ন ছিল বিশ্বকাপ শুরুর আগে, তবে মাঠে নামার পর তার পারফরম্যান্সে কোনো সমস্যা দেখা যায়নি। স্কালোনি জানান, মেসি প্রতিটি ম্যাচে কঠোর পরিশ্রম করছেন এবং তার ফিটনেসের জন্য দীর্ঘদিনের অনুশীলন ও শরীরের প্রতি যত্ন রয়েছে।
স্কালোনি বলেন, যারা মেসিকে কাছ থেকে চেনে না, তারাই বয়সের কারণে তার পারফরম্যান্স কমে যাওয়ার ধারণা পোষণ করেন। তবে তিনি বিশ্বাস করেন, মেসি যত দিন খেলার সিদ্ধান্ত নেবেন, তত দিন সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য রাখবেন।
মেসির জন্য সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বিশেষ, কারণ এখানে তিনি এবারের বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। বর্তমানে তিনি ৮ গোল নিয়ে গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে আছেন।
অনলাইন ডেক্স 





















