ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৪২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২০০ Time View

খুলনায় রাতভর টানা বৃষ্টির ফলে বৃহস্পতিবার (৯ জুলাই) নগরীর বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে কর্মজীবী মানুষ ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

খুলনা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নগরীতে ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ৪৮ ঘণ্টায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর বিভিন্ন সড়কে বৃষ্টির পানি জমে থাকতে দেখা যায়। বিশেষ করে নতুন ড্রেন তৈরি করা হলেও নগরীর বয়রা বাজার মোড় থেকে খুলনা বিশেষায়িত হাসপাতালের (নেভি স্কুল মোড়) পর্যন্ত হাঁটু পানিতে তলিয়ে গেছে। এতে অফিসগামী ও কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রিকশা ও ইজিবাইকচালকদের চলাচলে বিঘ্ন ঘটে।

নগরীর বয়রা এলাকার ইজিবাইকচালক আব্দুল হাদিস বলেন, বৃষ্টির পরও রাস্তায় নামতে হয়েছে। বিভিন্ন সড়কে পানি জমে থাকায় ঝুঁকি নিয়ে ইজিবাইক চালাতে হয়েছে। রিকশাচালক মিলন মিয়া জানান, রিকশা না চালালে খাবার কিভাবে জোগাবেন।

আবহাওয়া অধিদপ্তরের খুলনা আঞ্চলিক পরিদর্শন কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ মো. মিজানুর রহমান বলেন, আগামী ৪৮ ঘণ্টায় খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে আরও বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম জানান, এই বৃষ্টিপাত কৃষির জন্য উপকারী। তবে অতিরিক্ত আর্দ্রতার কারণে কিছু পেঁপে গাছের গোড়া নরম হয়ে হেলে পড়ার খবর পাওয়া গেছে।

পরিবেশ বিশেষজ্ঞ ড. মো. সালাউদ্দীন বলেন, খুলনায় জলাবদ্ধতার প্রধান কারণ হচ্ছে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হতে না পারা। ড্রেনেজ ব্যবস্থার সীমাবদ্ধতা ও খাল-নালা দখল পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে শিক্ষার্থীদের জোরপূর্বক চুল কাটার ঘটনায় হাতাহাতি

খুলনায় বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

আপলোড সময় : ০৬:৪২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬