ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রকিবুল আমিন পাচ্ছেন জাতীয় পরিবেশ পদক, নগরে সবুজায়নের স্বীকৃতি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:১৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ২৪৩ Time View

শহরের ছাদ, বারান্দা, অফিস কিংবা ঘরের কোণে বাগান গড়ে তোলার কাজের স্বীকৃতি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫’-এ জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন মো. রকিবুল আমিন। তিনি ‘গার্ডেনিং বাংলাদেশ’ এর স্বত্বাধিকারী।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কুষ্টিয়ায় বেড়ে ওঠা রকিবুলের প্রকৃতির প্রতি ভালোবাসা শৈশব থেকেই শুরু হয়। ২০০১ সালে ঢাকায় এসে তিনি উপলব্ধি করেন, নগরে গাছের তুলনায় কংক্রিটের উপস্থিতি বেশি। এই উপলব্ধি তাকে নগরে প্রকৃতিকে ফিরিয়ে আনার চিন্তা করতে উৎসাহিত করে।

২০১৯ সালে ‘গার্ডেনিং বাংলাদেশ’ প্রতিষ্ঠার পর থেকে তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সবুজায়নের কাজ করছেন। তার প্রতিষ্ঠান এখন পর্যন্ত শতাধিক ল্যান্ডস্কেপ প্রকল্প বাস্তবায়ন করেছে।

বর্তমানে রকিবুল ‘জিরো সয়েল’ ধারণা নিয়ে কাজ করছেন এবং নগর সবুজায়নকে সামাজিক আন্দোলনে পরিণত করার পরিকল্পনা করছেন। তিনি বলেন, “আমি চাই মানুষ প্রতিদিন অন্তত একবার গাছের কাছে যাক।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং ‘কেবিজি’র সদস্য গ্রেপ্তার

রকিবুল আমিন পাচ্ছেন জাতীয় পরিবেশ পদক, নগরে সবুজায়নের স্বীকৃতি

আপলোড সময় : ০৯:১৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬