ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স থেকে চুরি: অভিযুক্তের প্রেমিকাকে আইফোন উপহার দেওয়ার অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:২৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ২৪১ Time View

ভারতের অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স থেকে চুরি হওয়া লাখ লাখ রুপি নগদ অর্থের একটি অংশ পরিবারের সদস্য, বন্ধু এবং প্রেমিকার জন্য ব্যয় করার কথা স্বীকার করেছেন এক অভিযুক্ত। এই তথ্যটি পুলিশি সূত্রে জানা গেছে।

অভিযুক্তদের একজন অবিনাশ শুক্লা দাবি করেছেন যে, তিনি চুরি হওয়া অর্থ দিয়ে প্রেমিকাকে একটি দামি আইফোন উপহার দিয়েছেন এবং ভাইয়ের জন্য একটি জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করেছেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই চুরির ঘটনায় কোটি কোটি ভক্তের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

সূত্র জানায়, শুক্লা প্রায় ১৯ লাখ রুপি নিজের, পরিবারের সদস্য এবং বন্ধুদের জন্য ব্যয় করেছেন। এর মধ্যে তার এক ভাইয়ের বিয়ের জন্য প্রায় ৬ লাখ রুপি এবং আরেক ভাইকে ৫ থেকে ৬ লাখ রুপি দেওয়া হয়েছে।

পুলিশ চুরি হওয়া অর্থের গতিপথ অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে। শুক্লা জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানা গেছে। তদন্তকারীরা এখন অর্থ লেনদেন, ব্যাংক হিসাব এবং সংশ্লিষ্ট সম্পদের বিস্তারিত তদন্ত করছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিরোধী দলের জন্য সংবিধান সংশোধনে ছাড়ের সুযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স থেকে চুরি: অভিযুক্তের প্রেমিকাকে আইফোন উপহার দেওয়ার অভিযোগ

আপলোড সময় : ০৬:২৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬