ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্স-মরক্কো ম্যাচে আর্জেন্টাইন রেফারির নিয়োগ নিয়ে বিতর্ক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ২০১ Time View

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের উদ্বোধনী ম্যাচে ফ্রান্স ও মরক্কোর মুখোমুখি হওয়ার কথা রয়েছে। এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেয়ো। তবে তার নিয়োগ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফিফা জানায়, প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ফাকুন্দো তেয়ো। তার সহকারী হিসেবে থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদে। চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন দারিও এরেরা এবং রিজার্ভ সহকারী রেফারি থাকবেন ক্রিস্তিয়ান নাভারো।

আর্জেন্টিনা এখনও বিশ্বকাপে শিরোপার লড়াইয়ে থাকায় ফ্রান্সের ম্যাচে একজন আর্জেন্টাইন রেফারিকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক সমর্থক। তবে ফিফা এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি।

ফাকুন্দো তেয়ো আন্তর্জাতিক ফুটবলে কঠোর রেফারি হিসেবে পরিচিত। ২০২২ সালে ট্রোফেও দে কাম্পেওনেসের ফাইনালে তিনি রেকর্ড ১০টি লাল কার্ড দেখিয়ে আলোচনায় আসেন। একই বছর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো ও পর্তুগালের ম্যাচেও তার একটি সিদ্ধান্ত বিতর্ক সৃষ্টি করেছিল।

চলতি বিশ্বকাপেও একাধিক ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক হয়েছে। এ অবস্থায় ফ্রান্স-মরক্কোর মতো গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে ফাকুন্দো তেয়োর দায়িত্ব পাওয়া ম্যাচটির প্রতি বিশেষ নজর রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার পেলেন নিরাপত্তাকর্মী আব্দুস সালাম

ফ্রান্স-মরক্কো ম্যাচে আর্জেন্টাইন রেফারির নিয়োগ নিয়ে বিতর্ক

আপলোড সময় : ১২:৪৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬