রাজধানীর ডেমরা এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আগামী ১৭ এপ্রিল ২০২৬ (শুক্রবার) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস সূত্রে জানা যায়, ডেমরা–রানীমহল–চট্টগ্রাম মহাসড়কে বিদ্যমান গ্যাস বিতরণ লাইনের লিকেজ মেরামতের লক্ষ্যে ভাল্ব পরিবর্তনের কাজ পরিচালনা করা হবে। এ কারণে ডেমরা থানার আওতাধীন সকল এলাকা, বিশেষ করে সানারপাড়, মাতুয়াইল, গোবিন্দপুর ও নুরপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এছাড়া, সংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
অনলাইন ডেক্স 

















