ঢাকা ১০:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ২১২ Time View

পটুয়াখালীর দুমকিতে সকালে মর্নিং ওয়াক করতে বের হয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ খাঁন (৭০)।

বুধবার (১৫ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে দুমকি উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হারুন অর রশিদ খাঁন উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরবয়েড়া গ্রামের বাসিন্দা। তিনি সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম গিয়াস উদ্দিন খানের ছেলে এবং রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালবেলা হাঁটতে বের হন হারুন অর রশিদ খাঁন। এ সময় বিপরীত দিক থেকে আসা বাউফলগামী একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে জোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়ক থেকে ছিটকে দূরে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর ট্রাকটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে চালক রফিক গুরুতর আহত হন। তাকে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

নিহতের স্ত্রী নাসিমা বেগম ডলি বলেন, সকালবেলা সে হাঁটতে বের হয়েছিলেন কিন্তু আর ফিরে আসলেন না। কীভাবে কী হয়ে গেল।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, নিহত ব্যাংক কর্মকর্তা হারুন অর রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছেন। পরিবার কোনো লিখিত অভিযোগ দেয়নি। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দেওয়ার ঘোষণায় খুশি চীন, দাবি ট্রাম্পের

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার

আপলোড সময় : ০৩:২৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬