ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে পেট্রোল মজুদ রেখে বিক্রি না করায় জরিমানা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:১৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ২৯৯ Time View

জামালপুর সদর উপজেলার পিটিআই মোড়ে অবস্থিত মেসার্স জুই এন্টারপ্রাইজে পেট্রোল মজুদ রেখে বিক্রি না করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

শনিবার সকালে তেলের জন্য মোটরসাইকেল চালকদের ভিড়ের মধ্যে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পেট্রোল না থাকার দাবি করা হয়। পরে বিষয়টি যাচাই করতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত হন।

সরেজমিনে পরিদর্শনে ১২টি ড্রামে প্রায় ২ হাজার ৫০০ লিটার পেট্রোল মজুদ পাওয়া যায়। মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে বিক্রি না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সরকার নির্ধারিত মূল্যে গ্রাহকদের মাঝে পেট্রোল বিক্রি শুরু করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফর, জাপানের কড়া প্রতিক্রিয়া

জামালপুরে পেট্রোল মজুদ রেখে বিক্রি না করায় জরিমানা

আপলোড সময় : ১০:১৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬