দুর্নীতির বরপুত্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিতোষ কুমার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩০৩ Time View

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের বিরুদ্ধে অস্বাভাবিক সম্পদ ও ব্যবসায়িক সম্পৃক্ততার অভিযোগ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডের বিরুদ্ধে সরকারি দায়িত্ব ও ঘোষিত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে।

অনুসন্ধানী সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ঝালকাঠি জেলায় তার মালিকানায় একটি পাঁচতলা ভবন রয়েছে। একই সঙ্গে বরিশাল নগরীর বাংলাবাজার এলাকায় কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল ফ্ল্যাট থাকার তথ্য মিলেছে। এছাড়া বরিশাল সিটির কাশিপুর এলাকায় তার নামে ২২ কাঠা জমি থাকার অভিযোগও সামনে এসেছে।

এছাড়াও স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে, বরিশালে বিভিন্ন ধরনের গাড়ির ব্যবসার সঙ্গে তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত। এসব সম্পদ ও ব্যবসায়িক কর্মকাণ্ডের বিষয়ে একটি অনুসন্ধানী টিম পর্যাপ্ত নথিপত্র ও তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে বলে জানা গেছে।

অভিযোগ সংশ্লিষ্টদের ভাষ্যমতে, পরিতোষ কুমার কুন্ডের পারিবারিক পটভূমি ছিল অত্যন্ত সাধারণ। দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করা একজন সরকারি কর্মকর্তার পক্ষে স্বল্প সময়ের ব্যবধানে এ ধরনের বিপুল সম্পদ গড়ে তোলা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

বেশকিছু দিন ধরে কর্মচারীদের থাকার কক্ষে তিনি ইঁদুর পালন করছে।,

এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রতিবেদককে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

সচেতন মহল মনে করছেন, বিষয়টি দুদকসহ সংশ্লিষ্ট তদন্ত সংস্থার মাধ্যমে নিরপেক্ষ ও স্বচ্ছভাবে অনুসন্ধান করা প্রয়োজন। অভিযোগের সত্যতা যাচাই হলে রাষ্ট্রীয় স্বার্থে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

দুর্নীতির বরপুত্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিতোষ কুমার

আপলোড সময় : ০১:২৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬