ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি গায়ের জোরে সরকারে আছে: নাহিদ ইসলাম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২০৯ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, বিএনপি সরকার গণঅভ্যুত্থান ও গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে। তিনি বলেন, বিএনপি গায়ের জোরে সরকারে আছে এবং গণভোটের গণরায় তারা মানছে না।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টায় গাইবান্ধা জেলা পরিষদের হলরুমে এনসিপির জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম উল্লেখ করেন, অতীতে অনেকেই গায়ের জোরে ক্ষমতায় ছিল, তবে কেউ স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারেনি। তিনি বলেন, বিএনপিও এভাবে ক্ষমতায় থাকতে পারবে না।

নাহিদ ইসলাম আরও বলেন, বিএনপি যখন আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তখনই ঐক্যের কথা বলছে। তিনি অভিযোগ করেন যে, বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ মাঠে আসার সাহস পাচ্ছে।

সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটের ওপর নির্ভর না করে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দেয় এনসিপি। দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে কাজ চলছে বলেও জানান এনসিপির আহ্বায়ক।

সভায় এনসিপির জেলা সমন্বয়ক খাদেমুল ইসলাম খুদির সভাপতিত্বে এবং জেলা সদস্যসচিব রাহাদ ইবনে শহীদ সঞ্চালনায় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রস্তুতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

বিএনপি গায়ের জোরে সরকারে আছে: নাহিদ ইসলাম

আপলোড সময় : ০৬:০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬