বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপন করেছেন তাওহীদ হৃদয়। সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি অপরাজিত ২৪২ রান করেছেন, যা বাংলাদেশের টেস্ট ক্রিকেটে কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এর আগে এই রেকর্ডটি ছিল মুশফিকুর রহিমের, যার ইনিংস ছিল ২১৯ রানের।
মুশফিক তার রেকর্ড ভাঙার দৃশ্য মাঠে বসে দেখেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হৃদয়কে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। তিনি হৃদয়কে উদ্দেশ্য করে লিখেছেন, ‘মাশাআল্লাহ ভাই…কি দুর্দান্ত ইনিংস!’
মুশফিক তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেছেন, ‘ড্রেসিংরুমে বসে ইনিংসটি সরাসরি দেখা সৌভাগ্য হওয়ায় গর্ববোধ হচ্ছে। মহান আল্লাহ তোমাকে আরও এবং আরও অনেক সাফল্য দান করুন।’
তিনি আশা প্রকাশ করেছেন যে, হৃদয়ের এই ইনিংসটি টেস্ট ক্রিকেটে যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে এবং ম্যাচ জেতানো ইনিংস হিসেবে বিবেচিত হবে।
মুশফিক তার স্ট্যাটাসের শেষে হৃদয়ের কীর্তিতে গর্বিত হয়ে তাকে স্যালুট জানিয়েছেন।
অনলাইন ডেক্স 
























