ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাড্ডা ক্লিনিক মামলার আসামি বিএনপির মিছিলে, অভিযোগ সংসদ সদস্যের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৩৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

মিরপুরের রাড্ডা এমএসএইচ-এফপি সেন্টারে হামলার মামলার এক অভিযুক্ত আসামি বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন বলে দাবি করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান)।

শনিবার (৭ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, ‘পলাতক’ আসামি প্রকাশ্যে মিছিল করলেও পুলিশ তাকে দেখতে পাচ্ছে না কেন?

মীর আহমাদ বিন কাসেম দাবি করেন, অভিযুক্ত প্রধান সমন্বয়কারী পাপেল প্রকাশ্যে বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তিনি পোস্টের সাথে একটি ছবি ও ভিডিও উল্লেখ করেন।

তিনি বলেন, পুলিশ বারবার বলছে, পাপেল পলাতক। অথচ যিনি প্রকাশ্যে রাস্তায় মিছিল করছেন, তাঁকে কীভাবে পলাতক বলা হচ্ছে? এটিকে জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণা বলেও মন্তব্য করেন তিনি।

সংসদ সদস্য অভিযোগ করেন, মা ও শিশুর চিকিৎসাকেন্দ্রে হামলার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া ঢাকা-১৪ আসনের মানুষের মেনে নেওয়ার কথা নয়। তিনি অবিলম্বে পাপেলকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাড্ডা ক্লিনিক মামলার আসামি বিএনপির মিছিলে, অভিযোগ সংসদ সদস্যের

রাড্ডা ক্লিনিক মামলার আসামি বিএনপির মিছিলে, অভিযোগ সংসদ সদস্যের

আপলোড সময় : ০৭:৩৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬