ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়তাবাদী শক্তির অগ্রযাত্রা বাধাগ্রস্তের ষড়যন্ত্র হতে পারে: বাণিজ্যমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৫৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০০ Time View

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জাতীয়তাবাদী শক্তির অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে বিভিন্ন ধরনের অপতৎপরতা হতে পারে। শনিবার (৭ নভেম্বর) সিলেট নগরীতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে ঐক্য ধরে রেখে স্বৈরাচারের মোকাবিলা করেছে এবং আগামী দিনেও সেই ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার শাসনামলে দেশের অর্থনৈতিক অগ্রগতি ঘটেছিল।

মুক্তাদির বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের দিন। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশের পুনর্গঠনের গুরুদায়িত্ব বর্তমান নেতাদের ওপর অর্পিত হয়েছে।

সমাবেশে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইনের সভাপতিত্বে বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে রেজিস্ট্রারি মাঠ থেকে একটি বিশাল র‍্যালি বের করা হয়, যা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

জাতীয়তাবাদী শক্তির অগ্রযাত্রা বাধাগ্রস্তের ষড়যন্ত্র হতে পারে: বাণিজ্যমন্ত্রী

আপলোড সময় : ০৭:৫৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬