ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুভেন্দুর ঘোষণা: বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা সংখ্যালঘুদের নাগরিকত্বের সময়সীমা ৩১ ডিসেম্বর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভারতে আসা সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য ৩১ ডিসেম্বরের সময়সীমা ঘোষণা করেছেন। তিনি জানান, সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-র আওতায় সমস্ত যোগ্য আবেদন নিষ্পত্তি করে নাগরিকত্বের শংসাপত্র দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) নদিয়ার আরংঘাটায় একটি কালীপুজোর মণ্ডপ উদ্বোধনকালে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। তিনি জানান, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায় প্রায় আড়াই লক্ষ আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যাতে কোনও যোগ্য আবেদনকারী বাদ না পড়েন।

মুখ্যমন্ত্রী বলেন, আবেদনকারীদের নথি যাচাই ও শুনানির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মহকুমাশাসকদের তত্ত্বাবধানে আবেদনকারীদের নথি যাচাই করা হবে।

এর আগে ১ নভেম্বর ঠাকুরনগরে দ্বিতীয় আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনে একই সময়সীমার কথা উল্লেখ করেছিলেন শুভেন্দু। সেখানে তিনি দাবি করেন, রাজ্যে ইতোমধ্যে প্রায় ২৫ হাজার মানুষ সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন।

বাংলাদেশ থেকে আসা মতুয়া ও অন্যান্য উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষের কাছে নাগরিকত্বের বিষয়টি দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি। নদিয়া ও উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকায় এই ইস্যুর সামাজিক ও রাজনৈতিক গুরুত্ব রয়েছে। তবে আবেদন জমা পড়লেই নাগরিকত্ব নিশ্চিত নয়; সিএএ-র শর্ত পূরণ ও নথি যাচাইয়ের পরেই যোগ্য আবেদনকারীরা নাগরিকত্বের শংসাপত্র পাবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পড়লেন পরীমনি

শুভেন্দুর ঘোষণা: বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা সংখ্যালঘুদের নাগরিকত্বের সময়সীমা ৩১ ডিসেম্বর

আপলোড সময় : ০৬:০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬