ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২১ বছর পর রাজপথে তারেক রহমান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালির নেতৃত্ব

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৩৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

রাজধানীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ বছর পর আবারও রাজপথে পা রেখেছেন। তিনি ২০০৫ সালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন।

আজকের র‌্যালিটি নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়। বিকাল ৩টার পর র‌্যালির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এতে লাখো নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

র‌্যালিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। নেতাকর্মীরা বাংলাদেশের লাল-সবুজ পতাকা নিয়ে স্লোগান দেন।

র‌্যালিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপি দীর্ঘ ২০ বছর পর নির্বিঘ্নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে। দলটি নতুন প্রজন্মের কাছে দিবসটির সঠিক ইতিহাস তুলে ধরার চেষ্টা করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান আজানের প্রতি সম্মান জানিয়ে ছয় মিনিট নীরবে দাঁড়িয়ে থাকলেন

২১ বছর পর রাজপথে তারেক রহমান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালির নেতৃত্ব

আপলোড সময় : ০৫:৩৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬