ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তাহসিফ হত্যা মামলায় দীপের রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

সাবেক বিমানবাহিনীর কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে তৃতীয় দফায় তিন দিনের পুলিশ রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ তাহসিফের সঙ্গে ঘটনার দিন ঘোরাফেরা ও বিভিন্ন স্থানে যাতায়াতের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে হত্যাকাণ্ডের বিষয়ে একাধিক প্রশ্নের জবাব তিনি কৌশলে এড়িয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে।

আজ শনিবার (৭ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি গ্রহণ করবেন।

পুলিশের আবেদনে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে তাহসিফকে তার বাসা থেকে ডেকে নিয়ে যান দীপ। এরপর তারা একসঙ্গে মোটরসাইকেল গ্যারেজে যান এবং পরে রাজধানীর সিপি ফাইভ স্টারে নাশতা করেন। রাতে উত্তরা নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে গিয়ে তারা বিয়ার পান করেন।

২৮ অক্টোবর রাত ১২টা ৪০ মিনিটের দিকে তাহসিফ ও দীপ টঙ্গীর মাজার বস্তিতে পৌঁছান। সেখান থেকে তারা আলাদা হয়ে যান বলে দীপ জানিয়েছেন। পুলিশ সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের কললিস্ট পর্যালোচনা করে তথ্য সংগ্রহ করছে।

পুলিশ মামলার সুষ্ঠু তদন্তের জন্য দীপকে কারাগারে আটক রাখার আবেদন করেছে এবং তদন্তের প্রয়োজনে তাকে পুনরায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চবি প্রশাসনের আলোচনা সভা

তাহসিফ হত্যা মামলায় দীপের রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য

আপলোড সময় : ০৪:১৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬