ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আরোহী আহত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০০ Time View

নারায়ণগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২১ বছর বয়সী যুবক নিঝুম নিহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বন্দর উপজেলার শীতলক্ষ্যা তৃতীয় সেতুর ম্যাডোনা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নিঝুম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ মোল্লা বাড়ির বাসিন্দা মাসুদ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় নিঝুম ও তার এক সঙ্গী মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা নিঝুমকে মৃত ঘোষণা করেন। অপর আরোহী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় ওসির বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আরোহী আহত

আপলোড সময় : ০২:৩৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬