রাজধানীতে ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে শোডাউন করেছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেহেদী হাসান রুয়েল।
শনিবার (৭ নভেম্বর) সকালে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে শোভাযাত্রা করে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে যান তিনি।
মেহেদী হাসান রুয়েল বলেন, "দেশের রাজনীতির ইতিহাসে ৭ নভেম্বর এক ঐক্যের প্রতীক।" তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ঐক্যের মহানায়ক হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, "জিয়াউর রহমান একজন সাহসী মুক্তিযোদ্ধা।" মুক্তিযুদ্ধের সময় তিনি জাতিকে ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছিলেন এবং ৭ নভেম্বর দেশের নেতৃত্ব গ্রহণ করেন।
মেহেদী হাসান রুয়েল বলেন, "স্বাধীন ও স্বনির্ভর দেশ গঠনের প্রকৃত সূচনা হয়েছিল ৭ নভেম্বর বিপ্লবের হাত ধরে।" ১৯৭১ সালের পর সারা দেশের মানুষ আবার ঐক্যবদ্ধ হয়েছিল ৭ নভেম্বর।
অনলাইন ডেক্স 























