ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের কাছ থেকে সোনার হার পেলেন মেধাবী মনিকা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৪০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

ভারতের তামিলনাড়ুর দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৬০০ নম্বরের মধ্যে ৫৬৬ পেয়ে রাজ্যজুড়ে প্রথম স্থান অর্জনকারী মনিকা, মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় (থালাপতি বিজয়) এর কাছ থেকে সোনার হার উপহার পেয়েছেন।

গত বুধবার (৪ নভেম্বর) চেন্নাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মনিকার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দশম ও দ্বাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়, যেখানে বিজয় শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কারও তুলে দেন।

মনিকা বার্তা সংস্থা পিটিআইকে জানান, মুখ্যমন্ত্রী বিজয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করা তার জন্য বিশেষ মুহূর্ত। তিনি আশা প্রকাশ করেন যে, এই স্বীকৃতি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে কুড্ডালোরের দশম শ্রেণির শিক্ষার্থী শ্রীনিথি ৫০০ নম্বরের মধ্যে ৪৯৪ পেয়ে কৃতিত্ব অর্জন করেছেন। তিনি নতুন মুখ্যমন্ত্রীর কাছ থেকে সম্মাননা পাওয়াকে গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন।

বিজয় শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তাদের কল্যাণে কাজ করার লক্ষ্যেই তিনি রাজনীতিতে এসেছেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি দুর্নীতি ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বারিধারায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের কাছ থেকে সোনার হার পেলেন মেধাবী মনিকা

আপলোড সময় : ০৬:৪০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬