ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় হাঁটতে বেরিয়ে নিহত হলেন রহিমা খাতুন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে হাঁটতে বের হওয়া রহিমা খাতুন (৫৫) নিহত হয়েছেন। ঘণ্টাখানেক পর তার ছেলে খবর পান, সড়কের পাশে পড়ে আছে তার মায়ের মরদেহ।

নিহত রহিমা খাতুন সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনসান আলীর স্ত্রী। তার ছেলে শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তার মা বাড়ি থেকে হাঁটতে বের হন। সকাল সাড়ে ৫টার দিকে তিনি জানতে পারেন, সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ের কাছে তার মায়ের মরদেহ পড়ে রয়েছে।

শরিফুলের ধারণা, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির কোনো বাস বা ট্রাক তার মাকে চাপা দিয়ে চলে যায়, যার ফলে তার মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

সাতক্ষীরায় হাঁটতে বেরিয়ে নিহত হলেন রহিমা খাতুন

আপলোড সময় : ১২:০০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬