ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, যুবদল নেতা অস্বীকার করেছেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রাণীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টুর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে তার নেতৃত্বে ৮-১০ জনের একটি দল কর্মকর্তার কক্ষে ঢুকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এবং সিসি ক্যামেরা ঘুরিয়ে দিয়ে তাকে আড়াই ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ করে রাখে। এ ঘটনার পর নিরাপত্তাহীনতায় কর্মস্থলে যাওয়া বন্ধ রেখেছেন ডা. সুপ্রভা রাণী।

ডা. সুপ্রভা রাণী জানান, গত ১০ সেপ্টেম্বর ই-জিপি প্রক্রিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের এমএসআর খাতের ছয়টি প্যাকেজে ৮০ লাখ ৭৬ হাজার টাকার দরপত্র আহ্বান করা হয়। গত ২ নভেম্বর চারটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়। এরপর স্থানীয় কয়েকজন নেতা দরপত্র বাতিলের জন্য চাপ দিতে থাকেন। তিনি অভিযোগ করেন, সিদ্দিকুর রহমান পিন্টুর নেতৃত্বে ৮-১০ জনের একটি দল তার দাপ্তরিক কক্ষে ঢুকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এবং দরপত্র বাতিলের দাবি জানায়।

যুবদল নেতা সিদ্দিকুর রহমান পিন্টু অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তারা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে দরপত্রের শর্ত নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন। তিনি বলেন, কাউকে অবরুদ্ধ করা বা প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা ঘটেনি।

পাবনার জেলা সিভিল সার্জন আবুল কালাম আজাদ জানান, সুজানগরে নিয়ম মেনেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি বলেন, এ ধরনের হেনস্তা ও হয়রানির ঘটনা সম্প্রতি বিভিন্ন দপ্তরে ঘটছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ঘটনার দিন তিনি হাসপাতালে গিয়ে কয়েকজনকে দেখতে পান, তবে স্বাস্থ্য কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখার বিষয়ে কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি

পাবনার স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, যুবদল নেতা অস্বীকার করেছেন

আপলোড সময় : ০১:৫৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬