ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, নেতানিয়াহুর ক্ষমতায় চ্যালেঞ্জ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২০৬ Time View

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় পরবর্তী সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা অভিযোগ করেছেন যে, নেতানিয়াহু ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের দুই দলের সমর্থনে বিভেদ সৃষ্টি করেছেন।

মঙ্গলবারের নির্বাচনে ডেমোক্র্যাটরা মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের অসন্তোষই রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ।

এক সপ্তাহ আগে অনুষ্ঠিত ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহুর ডানপন্থি জোট সংখ্যাগরিষ্ঠতা হারালেও, অন্য দলগুলোর তুলনায় এগিয়ে রয়েছে। ফলে তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের পক্ষে নতুন সরকার গঠন করা সহজ হচ্ছে না।

রয়টার্সের তথ্য অনুযায়ী, নতুন সরকার গঠনের দায়িত্ব কাকে দেওয়া হবে, তা নিয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিভিন্ন দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। এই সময়ের মধ্যে নেতানিয়াহু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নেতানিয়াহুর অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের দুই রাজনৈতিক দলই ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে, তবে নেতানিয়াহুর রিপাবলিকানদের পক্ষ নেওয়ার কারণে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, নেতানিয়াহুর ক্ষমতায় চ্যালেঞ্জ

আপলোড সময় : ০২:৫৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬