ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান, ৭ নভেম্বর ঢাকায় শোভাযাত্রা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানী ঢাকায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজনের ঘোষণা দিয়েছে বিএনপি। শোভাযাত্রাটি বিকেল ৩টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে। এতে নেতৃত্ব দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি জানান, ওই দিন প্রধানমন্ত্রী পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেবেন।

শফিকুল ইসলাম খান মিল্টন নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন এবং বলেন, বিএনপিকে ব্যবহার করে কেউ যদি সুবিধা নেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি দলের বদনাম করছে এমন ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে বলেও উল্লেখ করেন।

এছাড়া, আওয়ামী লীগের প্রতিষ্ঠার দায়িত্ব নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, হতাহতের ঘটনা নেই

বিএনপির র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান, ৭ নভেম্বর ঢাকায় শোভাযাত্রা

আপলোড সময় : ১২:৫৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬