ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে সেনা মোতায়েনের মহড়ায় অংশ নিচ্ছে ইউরোপের ১০ দেশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২১১ Time View

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হলে ইউক্রেনকে নিরাপত্তা সহায়তা দিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইউরোপের ১০টি দেশ। এ লক্ষ্যে চলতি মাসের ৯ থেকে ২২ নভেম্বর পর্যন্ত পোল্যান্ডে যৌথ সামরিক মহড়া চালাবে প্রায় ২ হাজার ৮০০ সেনা। মঙ্গলবার যুক্তরাজ্য ও ফ্রান্স এ তথ্য জানিয়েছে।

‘কোয়ালিৎসজা’ নামের এ মহড়ার নেতৃত্ব দেবে ফ্রান্স ও যুক্তরাজ্য। ২০২৫ সালে গঠিত ইউক্রেনের জন্য বহুজাতিক বাহিনী (এমএনএফ-ইউ) এর এটিই প্রথম বড় ধরনের মহড়া। রাশিয়ার ২০২২ সালের পূর্ণমাত্রার আগ্রাসনের মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের অবসানে যুদ্ধবিরতি চুক্তি হলে তবেই বাহিনীটি ইউক্রেনে মোতায়েন করা হবে।

ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, স্থল, নৌ ও আকাশপথে বিভিন্ন দেশের সেনাদের কত দ্রুত ও দক্ষতার সঙ্গে ইউক্রেনকে সহায়তা দিতে মোতায়েন করা যায়, তা যাচাই করা হবে এ মহড়ায়।

মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে বেলজিয়াম, এস্তোনিয়া, জার্মানি, ফ্রান্স, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্পেন, সুইডেন ও যুক্তরাজ্য। মহড়ায় সবচেয়ে বড় দল হিসেবে ফ্রান্স ১ হাজার ১০০ সেনা পাঠাবে।

ব্রিটিশ জেনারেল বেটম্যান জানিয়েছেন, এ বাহিনী কোনো শান্তিরক্ষী বা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ মিশন নয়। এটি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সক্ষমতা জোরদার করতে সহায়তা করবে, যাতে ভবিষ্যতে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন মোকাবিলা করা যায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রমিক আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

ইউক্রেনে সেনা মোতায়েনের মহড়ায় অংশ নিচ্ছে ইউরোপের ১০ দেশ

আপলোড সময় : ০২:২০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬