ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত-রাশিয়ার ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের উন্নয়ন চলছে, পাল্লা ও ধ্বংসক্ষমতা বাড়ানোর উদ্যোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২১৭ Time View

ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের ধ্বংসক্ষমতা ও পাল্লা বাড়ানোর কাজ চলছে। ব্রহ্মস করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়তীর্থ জোশি সম্প্রতি স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটির কার্যকারিতাসংক্রান্ত সক্ষমতা উন্নত করা হচ্ছে এবং নতুন সংস্করণ তৈরির কাজ চলছে।

ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটি স্থল, সমুদ্র ও পানির নিচে থাকা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে হুমকি মোকাবিলায় সামরিক বাহিনীকে বহুমুখী সক্ষমতা দেয়। গত বছর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সময় ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা প্রমাণিত হয়। ভারতীয় সেনাবাহিনী এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সুরক্ষিত লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

ব্রহ্মসের উন্নয়ন কার্যক্রমের মধ্যে রয়েছে তুলনামূলক হালকা ও আকাশ থেকে নিক্ষেপযোগ্য সংস্করণ। ব্রহ্মস-এনজি নামে পরিচিত এই সংস্করণটি ভারতীয় বিমানবাহিনীর অন্যান্য যুদ্ধবিমানেও ব্যবহার করা যাবে। ২০২৭-২৮ সালের মধ্যে এর প্রোটোটাইপ উন্মোচনের আশা করা হচ্ছে।

ভারত বর্তমানে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এগোচ্ছে। মার্চে শেষ হওয়া অর্থবছরে ভারতের প্রতিরক্ষা রপ্তানি ৪০০ কোটি ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ৬৭ শতাংশ বেড়েছে। ব্রহ্মস এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডি-থ্রি ট্রফির নিলামে শরীফুলের রেকর্ড, তাসকিনের দাম ২ কোটি ১০ লাখ পয়েন্ট

ভারত-রাশিয়ার ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের উন্নয়ন চলছে, পাল্লা ও ধ্বংসক্ষমতা বাড়ানোর উদ্যোগ

আপলোড সময় : ০৫:১০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬