জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া। মনিরা শারমিন এই উপকমিটির উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। সোমবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে এই উপকমিটি গঠন করা হয়েছে। এর উদ্দেশ্য হলো দলের ডায়াস্পোরা বিষয়ক কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং প্রবাসী কল্যাণ বিষয়ক কার্যক্রমের সমন্বয় করা।
এনসিপির ডায়াস্পোরা উপকমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রিদওয়ান হেসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশ।
এছাড়া, ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে উপকমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অনলাইন ডেক্স 






















