ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সাবিকুন নাহার তামান্না কৃতিত্বের সঙ্গে মাস্টার্স সম্পন্ন করেছেন। এ উপলক্ষে তাকে অভিনন্দন জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।
রোববার (২৫ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি এ অভিনন্দন জানান। পোস্টে সাবিকুন নাহার তামান্নার সিজিপিএ ৩.৮২ (আউট অব ৪) উল্লেখ করা হয়।
সাবিকুন নাহার তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি ২০২৫ সালের ডাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ১০ হাজার ৮৪টি ভোট পেয়ে নির্বাচিত হন।
অনলাইন ডেক্স 






















