ঢাকা ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২১২ Time View

চাঁদাবাজির অভিযোগে রাজধানী ঢাকা থেকে বিএনপি নেতা মাসুম খান রাজেশকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৫ অক্টোবর) রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাসুম খান রাজেশ মোহাম্মদপুর থানার ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে পরিচিত।

জানা গেছে, সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) করা চাঁদাবাজদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত ছিল।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একাধিক চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডি-থ্রি ট্রফির নিলামে শরীফুলের রেকর্ড, তাসকিনের দাম ২ কোটি ১০ লাখ পয়েন্ট

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

আপলোড সময় : ১২:১৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬