ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের জন্য ঢাকা-নারিতা রুটে ফ্লাইট দ্বিগুণ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের প্রেক্ষাপটে ঢাকা-নারিতা রুটে ফ্লাইটের সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৯ অক্টোবর থেকে এই রুটে সপ্তাহে একটির পরিবর্তে দুটি ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বর্তমানে ঢাকা থেকে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি সোমবার একটি সরাসরি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। নতুন সূচি অনুযায়ী, সোমবারের পাশাপাশি প্রতি বৃহস্পতিবারও ফ্লাইট চলাচল করবে। কর্তৃপক্ষ আশা করছে, এতে দুই দেশের মধ্যে যাত্রী ও পণ্য পরিবহন আরও সহজ হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সূত্রে জানা গেছে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে টোকিও যাচ্ছেন। সফর শেষে ২৯ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানিয়েছেন, চলতি মাসের শেষ দিকেই ঢাকা-নারিতা রুটে দ্বিতীয় ফ্লাইট যুক্ত হচ্ছে। নতুন ফ্লাইটটি নিয়মিতভাবে ২৯ অক্টোবর থেকে পরিচালিত হবে।

তিনি আরও জানান, ফ্লাইটের সংখ্যা বাড়ানোর ফলে জাপানপ্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী, গবেষক ও ব্যবসায়ীদের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট চালু করার পর, উড়োজাহাজের সংকট ও পরিচালন ব্যয়জনিত কারণে ২০২৫ সালের ১ জুলাই থেকে রুটটিতে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেওয়া হয়। তবে চলতি বছরের জুলাইয়ে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতকে ভোট দেওয়ার আফসোস করছেন অনেকেই: মীর শাহে আলম

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের জন্য ঢাকা-নারিতা রুটে ফ্লাইট দ্বিগুণ

আপলোড সময় : ০৩:৫০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬