ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর তথ্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২১১ Time View

বর্তমানে সৌদি আরবের বিভিন্ন শহরের কারাগারে অন্তত সাড়ে সাত হাজার প্রবাসী বাংলাদেশি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার সৌদি আরবে হুথিদের হামলায় নিহত বাংলাদেশি শাহেদ আহম্মদের লাশ হস্তান্তরের সময় তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষ বিভিন্ন সময় বাংলাদেশ সরকারকে একটি তালিকা পাঠায়, যাতে দণ্ডিত বাংলাদেশিদের তথ্য থাকে। বর্তমানে প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি সেখানে কারাগারে আছেন।

সম্প্রতি মক্কার এক মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে বিস্তারিত তথ্য না পাওয়ার কথা জানান তিনি। ১৪ অক্টোবর নজরুল ইসলাম ও সুইটি আক্তার নামে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর দেয় সৌদি কর্তৃপক্ষ। তবে সাজা কার্যকরের আগে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

প্রতিমন্ত্রী জানান, সৌদি সরকারের কাছে রায়ের কপির জন্য চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রত্যেক দেশের নিজস্ব বিচারব্যবস্থা রয়েছে এবং বিদেশি নাগরিকদের ক্ষেত্রে সাজা কার্যকরণের আগে সংশ্লিষ্ট দেশকে জানানো প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রবাসীদের যেকোনো সেবার প্রয়োজন হলে সংশ্লিষ্ট দূতাবাস কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানানোর পরামর্শ দেন। সেবাদানে অবহেলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতকে ভোট দেওয়ার আফসোস করছেন অনেকেই: মীর শাহে আলম

সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর তথ্য

আপলোড সময় : ০৪:৩০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬