ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৬৬০৮ কোটি টাকায় পুলিশের জন্য ৫৮৩০টি গাড়ি কেনার প্রস্তাব

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২০৮ Time View

বাংলাদেশ পুলিশের যানবাহন সংকট দূর করতে এবং আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম জোরদার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ নিয়েছে। এ জন্য মোট ৬ হাজার ৬০৮ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে দুটি পৃথক প্রকল্প প্রস্তাব করা হয়েছে, যা আগামী রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে জানানো হয়েছে, ২৫ অক্টোবর সচিবালয়ে একনেকের সভা অনুষ্ঠিত হবে, যেখানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে ৪ হাজার ৮২৯টি সাধারণ পরিচালন যানবাহন কেনার জন্য ৪ হাজার ৩২৮ কোটি টাকা এবং ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন কেনার জন্য ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে।

বর্তমানে দেশের ৬৩৯টি প্রশাসনিক থানায় মাত্র ১ হাজার ২৩৭টি যানবাহন রয়েছে, যা প্রায় ১ লাখ ৪৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় সেবা প্রদান করছে। বিদ্যমান যানবাহনের ৬৪ শতাংশের বয়স ১০ বছরের বেশি, ফলে জরুরি পরিস্থিতিতে সাড়া দিতে সমস্যা হচ্ছে। প্রকল্প বাস্তবায়িত হলে পুলিশের কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং অপরাধ দমনে সহায়ক হবে বলে উল্লেখ করা হয়েছে।

বিশেষায়িত যানবাহন কেনার আওতায় দাঙ্গা নিয়ন্ত্রণের গাড়ি, অল-টেরেইন ভেহিকল (এটিভি), মোবাইল কমান্ড সেন্টার ও ক্রাইম সিন ভ্যান অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া, দেশের নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকা কেনার পরিকল্পনাও রয়েছে।

প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে ২ হাজার ৮০ কোটি ৯৪ লাখ টাকা, ২০২৭-২৮ অর্থবছরে ২ হাজার ৮৬৭ কোটি ৫৫ লাখ টাকা এবং ২০২৮-২৯ অর্থবছরে ১ হাজার ৬৬০ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। যানবাহন কেনার পাশাপাশি চালক ও মেকানিক তৈরির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতকে ভোট দেওয়ার আফসোস করছেন অনেকেই: মীর শাহে আলম

৬৬০৮ কোটি টাকায় পুলিশের জন্য ৫৮৩০টি গাড়ি কেনার প্রস্তাব

আপলোড সময় : ০২:১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬