ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ডিজেল চুক্তি নিয়ে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির উদ্বেগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২০:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ২১৩ Time View

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ডিজেল সরবরাহের চুক্তিকে ‘খুব ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেন, এ চুক্তি ইউক্রেনের সঙ্গে আলোচনার টেবিলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আনার আন্তর্জাতিক প্রচেষ্টার সঙ্গে সাংঘর্ষিক।

মেলোনি বুধবার ইতালির পার্লামেন্টে বক্তব্য রাখার সময় বলেন, ‘এই সিদ্ধান্তের ফল কী হবে, তা অনিশ্চিত। কিন্তু ঝুঁকিগুলো স্পষ্ট।’ তিনি এ মন্তব্য করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলনের আগে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও রাশিয়া জানায়, দুই দেশ ডিজেল সরবরাহের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে। এর আওতায় রাশিয়া যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক বাজারে ৩ লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করবে।

মেলোনির মতে, এ চুক্তি মস্কোকে বৈধতা দেবে, যখন রুশ বোমা ইউক্রেনের শহরগুলোতে পড়ছে। তিনি সতর্ক করেন যে, এটি রাশিয়ার নতুন আয় সৃষ্টি করবে, যা যুদ্ধের ব্যয় মেটাতে ব্যবহৃত হতে পারে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার কাছ থেকে ডিজেল আমদানি করলে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমবে। তিনি মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপটে জ্বালানির দামকে রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।

মেলোনি ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপের পক্ষ থেকে আলোচনার উদ্যোগে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের একটি ‘গ্রহণযোগ্য ও প্রভাবশালী প্রতিনিধি’ নিয়োগ করা উচিত।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে প্রধানমন্ত্রীকে বরণে সনাতন ধর্মাবলম্বীদের উচ্ছ্বাস: সাঈদ আল নোমান এমপি

রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ডিজেল চুক্তি নিয়ে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির উদ্বেগ

আপলোড সময় : ০৩:২০:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬