ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীর ওষুধ কারখানায় আগুন, পাশের ভবনে ছড়িয়ে পড়েছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ২১২ Time View

গাজীপুরের টঙ্গীর চেরাগআলীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে আগুন লেগেছে। আগুনের তীব্রতা পাশের একটি চারতলা ভবনে ছড়িয়ে পড়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথমে ড্রাগ ইন্টারন্যাশনালের ইউনিট-২ কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের পেনসিলিং ভবনের চারতলায় ছড়িয়ে পড়ে। আগুনের কারণে ঘন ধোঁয়া, প্রচণ্ড তাপ ও রাসায়নিকের তীব্র গন্ধে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, আগুনের লেলিহান শিখা অত্যন্ত তীব্র হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত করা হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ড. ইউনূসের হেনস্তার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, যুক্তরাষ্ট্রকে অভিযোগ জানিয়েছে বাংলাদেশ

টঙ্গীর ওষুধ কারখানায় আগুন, পাশের ভবনে ছড়িয়ে পড়েছে

আপলোড সময় : ১২:১৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬