ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে গণঅনশন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ইজারা চুক্তি বাতিল ও শ্রমিকদের চাকরির নিশ্চয়তার দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

সোমবার চট্টগ্রাম বন্দর ভবনের ওয়ান স্টপ সার্ভিসের সামনে সকাল ১১টার পর এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচি বিকেল ৪টায় পর্যন্ত চলার কথা রয়েছে।

অনশনে অংশ নেওয়া নেতারা জানান, দেশের গুরুত্বপূর্ণ এই সমুদ্রবন্দরের টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার উদ্যোগ জাতীয় স্বার্থের পরিপন্থি। বন্দরের নিয়ন্ত্রণ ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রস্তাবিত চুক্তি বাতিল করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান অনশন কর্মসূচিতে অংশ নেওয়া সংগঠনগুলোর নেতারা।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম সমন্বয়ক হুমায়ুন কবীর জানান, শ্রমিকদের চাকরির নিশ্চয়তাসহ গণবিরোধী চুক্তি বাতিল করতে হবে। আজকের কর্মসূচির আগে তারা সরকারকে চুক্তি বাতিলের জন্য সময় দিয়েছিলেন। দাবি আদায় না হওয়ায় আজকের এই অনশন কর্মসূচি।

গত ৮ অক্টোবর বিকেলে ঢাকার ইনভেস্ট বাংলাদেশ মিলনায়তনে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছর এনসিটি পরিচালনার জন্য কনসেশন চুক্তি সই হয়। ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এইচ ই ইসা কারিম এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান চুক্তিতে সই করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদে সিলেটে স্বামী খুন

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে গণঅনশন

আপলোড সময় : ১২:৩৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬