ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপে এমপির আত্মীয়দের নাম, অভিযোগ উঠেছে স্বজনপ্রীতির

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:২৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সম্প্রতি ১৩টি ইউনিয়নের সারের ডিলারশিপের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় বিএনপির সংসদ সদস্য এম এ হান্নানের ছেলে, ভগ্নিপতি ও ভাগনের বউয়ের নাম অন্তর্ভুক্ত হওয়ায় স্বজনপ্রীতি ও জালিয়াতির অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন ও ডিলারশিপ প্রত্যাশীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

৮ অক্টোবর প্রকাশিত তালিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। জানা গেছে, নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়ন থেকে এমপি হান্নানের ছেলে আদনান সাদী, নাসিরনগর সদর ইউনিয়ন থেকে এমপির ভগ্নিপতি আরক মিয়া এবং গোয়ালনগর ইউনিয়ন থেকে এমপির ভাগনে শরীফের স্ত্রী নুরুন্নাহার আক্তার স্বর্ণা সারের ডিলারশিপ পেয়েছেন।

স্থানীয় প্রশাসন এমপির আত্মীয়দের ডিলারশিপ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে, তবে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সূত্রে জানা যায়, ১০১টি ইউনিয়ন ও ৫ পৌরসভায় ১০৬টি ডিলারশিপের জন্য ৮২৫ জন আবেদন করেছিলেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. মোস্তফা এমরান জানান, উপজেলা থেকে যে নামগুলো সুপারিশ করা হয়েছে, সেগুলোই মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে তালিকায় কিছু নাম ভুল হতে পারে বলে তিনি মন্তব্য করেন। জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, ডিলার নিয়োগে অনিয়মের বিষয়ে চারটি অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর চিকিৎসক হাসপাতালে অসুস্থ ছাত্রদল নেতার স্বাস্থ্যের খোঁজ নিলেন

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপে এমপির আত্মীয়দের নাম, অভিযোগ উঠেছে স্বজনপ্রীতির

আপলোড সময় : ১১:২৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬