ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের রাউজানে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

চট্টগ্রামের রাউজানে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় রাউজানের গহিরা গ্রামের বক্স আলী চৌধুরী বাড়ির কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

রোটনের জানাজা আজ সকালে তার নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। গতকাল মধ্যরাতে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ভারতের কলকাতা থেকে তার মরদেহ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সেখানে তার স্ত্রী আরেফা সুলতানা মরদেহ গ্রহণ করেন।

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মাহফুজুল হায়দার চৌধুরী রোটন শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

রোটনের স্ত্রী আরেফা সুলতানা জানান, মৃত্যুর ছয় দিন আগে তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি চিকিৎসার জন্য দুই বছরের বেশি সময় ধরে কলকাতায় অবস্থান করছিলেন।

মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় হন এবং ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদে সিলেটে স্বামী খুন

চট্টগ্রামের রাউজানে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন

আপলোড সময় : ০১:২৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬