ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত এমপি বেলালের প্রশাসনকে হুঁশিয়ারি, আন্দোলনের ডাক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৩০:১০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২০৭ Time View

রংপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাহবুবুর রহমান বেলাল। তিনি প্রশাসনের কাছে বিরোধীদলীয় এমপিদের মূল্যায়ন না করা এবং বিভিন্ন কমিটিতে তাদের প্রতিনিধি না রাখার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।

আজ রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রংপুর ১ আসনের এমপি রায়হান সিরাজী, ৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল, ৫ আসনের এমপি গোলাম রব্বানী, ৬ আসনের এমপি মাওলানা নুরুল আমিন, মহানগর ও জেলা পুলিশসহ জেলার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় এমপি বেলাল বলেন, সংসদ সদস্যদের যথাযথ মর্যাদা দিতে হবে এবং সরকারি কমিটিতে তাদের প্রতিনিধি রাখতে হবে। তিনি জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, অভিজ্ঞ ব্যবসায়ীরা শর্ত পূরণ করেও ডিলারশিপ পাননি, অথচ রাজনৈতিক পরিচয়ের কারণে অনভিজ্ঞ ব্যক্তিরা নিয়োগ পেয়েছেন। তিনি একই পরিবারের একাধিক সদস্যের ডিলারশিপ পাওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন।

এমপি বেলাল প্রশাসনকে বলেন, “জনগণকে খেপাবেন না। আমাদের বাধ্য করবেন না থানায় ঘেরাও করার জন্য, ডিসি অফিস ঘেরাও করার জন্য।” তিনি আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন করতে প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদে সিলেটে স্বামী খুন

জামায়াত এমপি বেলালের প্রশাসনকে হুঁশিয়ারি, আন্দোলনের ডাক

আপলোড সময় : ১১:৩০:১০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬