ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দক্ষিণ জেলার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সমালোচনার পর দলটি তার সব সাংগঠনিক পদ স্থগিত করেছে। একই সঙ্গে ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
মাওলানা আব্বাস উদ্দিন দাবি করেছেন, ভাইরাল হওয়া ভিডিওটি ছয়-সাত মাস আগে ধারণ করা হয়েছে এবং এতে তার স্ত্রীর সঙ্গে একান্ত মুহূর্তের দৃশ্য রয়েছে। তিনি জানান, কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটি ছড়িয়ে দিয়েছে, তা তিনি জানেন না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম জানান, ঘটনার তদন্তের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তদন্তের ভিত্তিতে দ্রুত সুনির্দিষ্ট সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সংগঠন নীতি ও আদর্শের প্রতি সদা অটল ও অবিচল এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
অনলাইন ডেক্স 
























