ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে আবেদন শুরু ১৫ অক্টোবর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন-২০২৭ উপলক্ষে যোগ্য গ্র্যাজুয়েটদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১০ মে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৮তম সভায় দ্বিতীয় সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য ২০১৪-১৫ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান), বিবিএ বা সমমানের এবং ২০১৬-১৭ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর, এমবিএ বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। এছাড়া এমফিল, পিএইচডি এবং প্রফেশনাল ও সান্ধ্যকালীন প্রোগ্রামের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২০ নভেম্বর শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নিবন্ধন ফি হিসেবে স্নাতক (সম্মান) ও বিবিএ ডিগ্রিধারীদের ৫ হাজার টাকা, স্নাতকোত্তর ও এমবিএ ডিগ্রিধারীদের ৬ হাজার টাকা দিতে হবে।

এছাড়া মূল সনদের জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ৫০০ টাকা, এমফিল ও পিএইচডির জন্য ১ হাজার টাকা এবং স্নাতকোত্তর প্রফেশনাল ও সান্ধ্যকালীন প্রোগ্রামের জন্য ৮০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ২০২৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

যুবদল নেতার বাড়ির সামনে কাফনের কাপড় ও হুমকির চিরকুট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে আবেদন শুরু ১৫ অক্টোবর

আপলোড সময় : ১২:১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬