ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে নিখোঁজের ১২ ঘণ্টা পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২০৬ Time View

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর ওমর আলী (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পামুলী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওমর আলী ওই এলাকার আব্দুল হাইয়ের ছেলে এবং পেশায় ঘটক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি গতকাল সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের পুকুর পাড়ে তার জুতা দেখতে পাওয়া যায়, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে।

স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধারের চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসকে খবর দেন। দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালালেও রাতের বেলায় তাকে পাওয়া যায়নি। পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

মঙ্গলবার সকালে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং প্রায় ১০ মিনিটের মধ্যে পুকুরের পানি থেকে ওমর আলীর মরদেহ উদ্ধার করে। দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য রফি ইসলাম জানান, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে তাদের খবর দেওয়া হয় এবং পরবর্তীতে রংপুর থেকে বিশেষ ডুবুরি দলের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, প্রাথমিক সুরতহাল ও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

সৌরভ গাঙ্গুলী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হলেন

পঞ্চগড়ে নিখোঁজের ১২ ঘণ্টা পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

আপলোড সময় : ১২:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬