ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিচয় জানা যায়নি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২০৮ Time View

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের নিচতলার বাথরুম থেকে অজ্ঞাত এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৮ বছর।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের নিচতলায় ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝখানের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী বাথরুম পরিষ্কার করতে গিয়ে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন, বাথরুমের উপরের লোহার পাইপের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন ওই তরুণী। তার শরীর থেকে প্রচুর পরিমাণ রক্ত ফ্লোরে জমে আছে।

হাবিবুর রহমান বলেন, ‘শাহবাগ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। তরুণীর নাম পরিচয় এখনো জানা যায়নি। তিনি হাসপাতালে রোগী, ভিজিটর নাকি বাইরে থেকে এসেছেন; সেটিও নিশ্চিত নয়। ঝুলন্ত মরদেহের পায়ের নিচে একটি ভ্যানিটি ব্যাগ রয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

সৌরভ গাঙ্গুলী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হলেন

ঢামেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিচয় জানা যায়নি

আপলোড সময় : ১২:০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬