ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি শাহিনুর আলম গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি শাহিনুর আলমকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। রোববার (৪ অক্টোবর) রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর শাহিনুর আলমকে খিলক্ষেত থানায় সোপর্দ করা হয় এবং সেখান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

থানা সূত্রে জানা গেছে, শাহিনুর আলম একজন তালিকাভুক্ত চাঁদাবাজ। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি অতীতে স্থানীয় কাউন্সিলর নির্বাচনে অংশ নিয়েছিলেন, তবে ওই নির্বাচনে জয়ী হতে পারেননি।

অভিযোগ রয়েছে, শাহিনুর ও তার সহযোগীরা খিলক্ষেত বাজার রেলগেট, বারুয়া, মাস্তুল, তালনা ও আশপাশের এলাকার অটোরিকশার গ্যারেজগুলো থেকে চাঁদা আদায় করতেন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন বলেন, চাঁদাবাজির অভিযোগে এসআরবি শাহিনুরকে আটক করে দুপুরে থানায় হস্তান্তর করে। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিন্টো রোডের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাউজানে চেকপোস্টে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি শাহিনুর আলম গ্রেপ্তার

আপলোড সময় : ১২:৪৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬