ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতির মহোৎসব শুরু হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪০:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২০৪ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে দুর্নীতি হয়েছিল, আবারও সেই ‘দুর্নীতির মহোৎসব’ শুরু হয়েছে। তিনি শুক্রবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে চট্টগ্রামের সাতকানিয়ায় আয়োজিত এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।

পাটওয়ারী বলেন, “এখন সবার পকেট ভর্তি হয়ে গেছে। তাই এখনই সীমান্তে পাহারা বসাতে হবে, যাতে আওয়ামী লীগ পালিয়ে গেলেও একটি দুর্নীতিবাজও পালাতে না পারে।” সভায় তিনি স্থানীয় নির্বাচনের প্রসঙ্গ তুলে বলেন, “টাকার শক্তি, দুর্নীতি বা পেশিশক্তি দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না।”

সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সভাপতি এ এম মুন্না চৌধুরী সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান, যুগ্ম সদস্যসচিব সাগুপ্তা বুশরা মিশমা এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

জানুয়ারিতে নতুন বই ও ইউনিফর্ম বিতরণের পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

দুর্নীতির মহোৎসব শুরু হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপলোড সময় : ০২:৪০:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬