ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতকে ‘গুপ্ত-স্বাধীনতাবিরোধী’ ট্যাগ দেওয়া থেকে বিরত থাকার আহ্বান গোলাম পরওয়ারের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩১:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২০৮ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতকে ১৯৭১ সালের স্বাধীনতাবিরোধী হিসেবে আখ্যায়িত করলে এর রাজনৈতিক দায় আওয়ামী লীগের নিতে হবে। তিনি শনিবার (৩ অক্টোবর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন।

গোলাম পরওয়ার প্রশ্ন করেন, আওয়ামী লীগের সঙ্গে তাদের কথার এত মিল কেন? তিনি বলেন, জামায়াতকে ‘গুপ্ত’ বা ‘গণহত্যাকারী’ হিসেবে ট্যাগ দেওয়া থেকে বিরত থাকতে বিএনপির প্রতি আহ্বান জানান। তিনি দাবি করেন, ১৯৭১ সালের রাজনৈতিক অবস্থান নিয়ে জনগণই বিচার করবে কোনটি ঠিক, কোনটি ভুল।

তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ অক্টোবরের ঘটনায় সারা দেশে ক্ষোভ সৃষ্টি হয়েছে। আখতারুজ্জামানকে হাতকড়া পরিয়ে আদালতে তোলা এবং রিমান্ডে নেওয়া গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। গোলাম পরওয়ার বলেন, বিমানবন্দরের অব্যবস্থাপনার জন্য কর্তৃপক্ষ দুজনকে বরখাস্ত করেছে, যা ওই অব্যবস্থাপনার স্বীকৃতি।

গোলাম পরওয়ার আরও বলেন, আখতারুজ্জামান একজন বীর মুক্তিযোদ্ধা এবং তিনি স্বেচ্ছায় পুলিশের সঙ্গে গেছেন। তাকে গ্রেপ্তারের কারণ শুধুমাত্র বিমানবন্দরের ঘটনা নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, জামায়াতে ইসলামী ও শিবিরের বিরুদ্ধে কথা বলার আগে তাদের রাজনৈতিক অবস্থানের দিকে তাকানো উচিত। গোলাম পরওয়ার দাবি করেন, বিএনপি ও জামায়াতে ইসলামী একসঙ্গে রাজপথে ছিল এবং তাদের রাজনৈতিক ইতিহাসের দিকে নজর দেওয়া প্রয়োজন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: কিশোরের জামিন নামঞ্জুর

জামায়াতকে ‘গুপ্ত-স্বাধীনতাবিরোধী’ ট্যাগ দেওয়া থেকে বিরত থাকার আহ্বান গোলাম পরওয়ারের

আপলোড সময় : ০৪:৩১:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬