ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাবাকে গ্রেপ্তারের অভিযোগ, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলায় হেনস্তা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১১:২৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের অভিযোগ করেছেন তার ছোট ছেলে সাব্বির জামান। তিনি দাবি করেছেন, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে তাদের পরিবারকে হেনস্তা করা হচ্ছে। শুক্রবার (২ অক্টোবর) ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে এসে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সাব্বির জামান বলেন, গত ১৭ বছর ধরে একই ধরনের পরিস্থিতি চলছে এবং এখনো সেই একই কর্মসূচি শুরু হয়েছে। তিনি বাবার ফেসবুক স্টেটমেন্টগুলো উল্লেখ করে বলেন, সেগুলো দেখে জনগণ বিচার করতে পারবেন যে, বাবার বক্তব্যে কোনো অন্যায় ছিল কিনা।

গতকাল মেজর (অব.) আখতারুজ্জামানকে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে ডিবি। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

মেজর (অব.) আখতারুজ্জামান ১৯৯১ ও ১৯৯৬ সালে বিএনপির মনোনয়নে কিশোরগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২২ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। তিনি সম্প্রতি জামায়াতে ইসলামীতে যোগ দেন।

গ্রেপ্তারের আগে তিনি ফেসবুকে একটি ভিডিও বার্তায় জানান, তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করছে এবং দেশবাসীর কাছে দোয়া চান। ভিডিওতে তিনি জনগণের অধিকার রক্ষার জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

এদিকে, বিমানবন্দরে তার আচরণ নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি সরকারি কাজে বাধা প্রদান ও হুমকি দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজ ও সাক্ষ্য সংগ্রহ করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে নতুন বই ও ইউনিফর্ম বিতরণের পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

বাবাকে গ্রেপ্তারের অভিযোগ, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলায় হেনস্তা

আপলোড সময় : ১২:১১:২৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬