ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনার জন্মদিন পালনের সময় ১৫ ছাত্রলীগ নেতাকর্মী গ্রেফতার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২১০ Time View

রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাট থেকে শেখ হাসিনার জন্মদিন পালনের সময় তরুণীসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উত্তরা ৭নং সেক্টরের ২০নং রোডের ১০নং বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি মো. রাজিব, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রানা এবং ছাত্রলীগ কর্মী ফাহিম ও ছাত্রলীগ নেত্রী ফারজু অন্তর্ভুক্ত রয়েছেন। এই ফ্ল্যাটটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শওকত হাসানুর রহমান রিমনের বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে আওয়ামী লীগ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর যুগান্তরকে জানান, নাশকতার পরিকল্পনা চলছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। বর্তমানে তথ্য যাচাই-বাছাই চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিরোধী দলের জন্য সংবিধান সংশোধনে ছাড়ের সুযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার জন্মদিন পালনের সময় ১৫ ছাত্রলীগ নেতাকর্মী গ্রেফতার

আপলোড সময় : ১২:৪১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬