ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরির নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন তুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় ও সুপারিশের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি রোববার (২৬ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে এ বিষয়ে তার মতামত তুলে ধরেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ভেরিফিকেশনের কারণে বহু প্রার্থী বাদ পড়েছেন। তার দাবি, বাদ পড়া প্রার্থীর সংখ্যা অন্তত এক হাজার। তিনি বলেন, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও প্রার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে চাকরিতে প্রবেশের চাপ অনুভব করতে হচ্ছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও জানান, নিয়োগের শুরুতে পুলিশ ভেরিফিকেশনের শর্তে নাশকতা বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার প্রমাণকে অনুপযুক্ততার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল। তবে, ভাইভার নম্বর বাড়ানোর উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, এতে রাজনৈতিক প্রভাব ও লবিংয়ের সুযোগ বাড়তে পারে।

তিনি কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্তব্যের উল্লেখ করেন, যেখানে সংসদ সদস্য চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড নিয়ে আসার পর ফোন করে দেওয়ার কথা বলেছেন।

নিয়োগব্যবস্থার সংস্কারকে জরুরি দাবি করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, চাকরির জন্য একজন তরুণের সবচেয়ে বড় পরিচয় হওয়া উচিত তার মেধা ও যোগ্যতা, রাজনৈতিক পরিচয় নয়। তিনি আশা প্রকাশ করেন যে, তরুণদের মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার সুযোগ নিশ্চিত করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

চাকরির নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন তুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আপলোড সময় : ১২:১৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬