জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান আজগরকে শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিম (রাব্বি) স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজগরের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়া, সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য সুপারিশ পাঠানো হয়েছে।
জেলা ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে মনিরুজ্জামান আজগর ছাত্রলীগের কোনো সাংগঠনিক পরিচয় ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। তাকে নিজেকে সংগঠনের ওই পদের অধিকারী হিসেবে পরিচয় দেওয়া থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে আজগরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অনলাইন ডেক্স 
























