ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে শিক্ষার্থী সিনথিয়া রহমানের জানাজা অনুষ্ঠিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৩৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৬ Time View

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার হওয়া শিক্ষার্থী সিনথিয়া রহমানের (২২) জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মরদেহ ময়নাতদন্তের পর আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সিনথিয়ার সহপাঠী ও তার পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রিয় ক্যাম্পাসে সহপাঠীর শেষ বিদায়ে অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন। মোনাজাতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

হাবিপ্রবির সহকারী প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম জানান, ময়নাতদন্ত শেষে নিহতের পরিবার মরদেহ নিয়ে গাজীপুরের উদ্দেশে রওনা দিয়েছেন।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, তবে রিপোর্ট এখনও পাওয়া যায়নি। রিপোর্ট পেলে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিসিএস গলির শেষ মাথায় অবস্থিত ‘ফজিলা মেস’ থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী সিনথিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং ‘কেবিজি’র সদস্য গ্রেপ্তার

দিনাজপুরে শিক্ষার্থী সিনথিয়া রহমানের জানাজা অনুষ্ঠিত

আপলোড সময় : ১০:৩৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬