ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি রুহির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৭ Time View

জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার মোহাম্মদপুরে জননী কুরিয়ার সার্ভিসের কর্মচারী রাজু আহমেদ হত্যা মামলায় সাবেক আওয়ামী লীগের এমপি মোশতাক আহমেদ রুহিকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই জাহিদুল ইসলাম কবির রুহিকে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন।

আসামির পক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান তালুকদার জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন, “তিনি (রুহি) দুইবারের সাবেক সংসদ সদস্য। প্রগতিশীল ছাত্র রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের মামলা নেই।”

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, “জুলাই আন্দোলনের হত্যা মামলা। আসামি ফ্যাসিস্ট হাসিনার একজন সংসদ সদস্য।” শুনানি শেষে আদালত রুহির জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের বাঁশবাড়ী এলাকায় বিক্ষোভ চলাকালীন গুলিবিদ্ধ হন রাজু। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২০২৪ সালের ২৭ অগাস্ট মোহাম্মদপুর থানায় মামলা করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পর্তুগালে নতুন ‘বোরকা আইন’ কার্যকর, মুখ ঢাকলে জরিমানা

সাবেক এমপি রুহির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো

আপলোড সময় : ০৭:০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬